,

জায়নামাজ ও পানি সঙ্গে নিতে পারবেন মুসল্লিরা : বেনজীর আহমেদ

news-image

নিজস্ব প্রতিবেদক : সব ধরনের ঝুঁকির বিষয় মাথায় রেখেই ঈদুল আজহাকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ। নিরাপত্তার স্বার্থে ঈদের জামাতে মুসল্লিরা শুধু জায়নামাজ সঙ্গে আনতে পারবেন। তবে প্রয়োজনে পানিও সঙ্গে নেওয়া যেতে পারে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে র‍্যাবের মহাপরিচালক এসব তথ্য জানান।

বেনজীর আহমেদ জানান, এবারের ঈদুল আজহায় রাজধানীতে প্রায় ৬০০ জামাত অনুষ্ঠিত হবে। তাই র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যদের সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

র‍্যাবপ্রধান বলেন, ‘নিরাপত্তাব্যবস্থাকে অহেতুক কেউ ঝামেলা হিসেবে নেবেন না। নিরাপত্তাব্যবস্থার জন্য সময় বেশি লাগতে পারে, বিরক্তও লাগতে পারে।’

তাই সে বিষয়টিকে মাথায় রেখেই সাধারণ জনগণকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান বেনজীর।

র‍্যাবের মহাপরিচালক আরো বলেন, ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে র‍্যাবের পক্ষ থেকে নিরাপত্তা কার্যক্রম বাড়ানো হয়েছে। বাহিনীটির ১৪টি ব্যাটালিয়নের মধ্যে নয়টি ঢাকাতে। বাকি ব্যাটালিয়ন ও বিভিন্ন ক্যাম্প থেকে সংশ্লিষ্ট এলাকায় ঈদের জামাতে নিরাপত্তা দেবে র‍্যাব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে