সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় সহস্রাধিক যানবাহন

news-image

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের মধ্যদিয়ে বয়ে যাওয়া ঢাকা-চট্রগ্রাম,ঢাকা-মাওয়া মহাসড়ক ও শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের শিমুলিয়া ঘাট নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। এসব এলাকায় ব্যাপক পুলিশ, আনসার ও র‌্যাব মোতয়েন করা হয়েছে।

ভিন্ন পোষাকে রয়েছে মহিলা ডিবি পুলিশও।
দেশের দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রীদের অন্যতম প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে আসন্ন কোরবানি ঈদে নারীর টানে বাাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে। বুধবার সকাল থেকেই যাত্রীদের চাপ বাড়ার সাথে সাথে যানবাহনের চাপও বৃদ্ধি পেয়েছে। শিমুলিয়াঘাটে যাত্রীবাহী বাস ও প্রাইভেট গাড়ির চাপ বেড়েছে। এতে ঘাট এলাকায সকালের দিকে সহাস্রাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। যাত্রী ও চালকদের কিছুটা দুর্ভোগ থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তৎপর।

এ সব এলাকায় রয়েছে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত। যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফিরতে পুরো ঘাট জুড়ে মোতায়ন করা হয়েছে আইন শৃঙ্গলা বাহিনীর ছয়শ’ সদস্য। ইতিমধ্যে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ জায়েদুল আলম পিপিএম এক ব্রিফিংয়ের মাধ্যমে প্রতিটি সদস্যকে গুরুত্বের সাথে বিশেষ করে এই দায়িত্বকে ইবাদতের মতো গুরুত্ব দিয়ে পালন করার নির্দেশ প্রদান করেন।

শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, ছোট বড় মিলিয়ে মোট ১৯টি ফেরি চলছে এ নৌরুটে। ঘাট এলাকায় ভোর থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে এ চাপ সামলাতে সমস্যা হবেনা। দুপুর নাগাদ এটা শেষ হয়ে যাবে। এ ছাড়া আজ থেকে সকল প্রকার পন্যবাহী ও পশুবাহী ট্রাক চলাচল বন্ধ করা হয়েছে। এ দিকে লঞ্চ ও স্পীড বোর্ট দিয়ে পদ্মা পাড়ি দেয়া যাত্রীদদের সংখ্যাও আগের চেয়ে কিছুটা বেড়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা