সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইভটিজিংয়ের শিকার জ্যাকুলিন

news-image

বিনোদন ডেস্ক :‘জুড়ুয়া টু’-এর ট্রেইলার মুক্তির অনুষ্ঠানে গিয়ে ইভটিজিংয়ের শিকার হলেন জ্যাকুলিন ফার্নান্ডেজ।

কয়েক দিন আগেই মুম্বাইয়ে প্রকাশ্য রাস্তায় ছয় তরুণ ভক্তের অসভ্য আচরণের শিকার হয়েছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ। তার গাড়ি আটকে গাড়ির বনেট ও কাচে ধাক্কা দিয়েছিলো অভিযুক্তরা। এবার জ্যাকলিনও শিকার তেমনই অপ্রীতিকর ঘটনার।

মিড ডে’র খবর অনুযায়ী, জ্যাকলিনের আসন্ন ছবি ‘জুড়ুয়া টু’-এর ট্রেইলার লঞ্চ ছিল সে দিন। সঙ্গে দুই সহ-অভিনেতা বরুণ ধাওয়ান ও তাপসী পান্নুও ছিলেন। একটি প্রতিযোগিতার আয়োজন হয়েছিল সে দিন।

৫০ জোড়া যমজ ভক্ত উপস্থিত হয়েছিলেন মুম্বাইয়ের একটি সিনেমা হলের ফ্যানজোনে। বিজয়ীরা ছবির তিন তারকার সঙ্গে ছবি তোলার ও কথা বলার সুযোগ পেয়েছিলেন। অভিযোগ, সেখানেই দুই ভক্ত জ্যাকলিনের সিকিউরিটিদের উপেক্ষা করে তার দিকে এগিয়ে যায়। কার্যত জোর করে তার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করে। এতটাই তারা অসভ্য ব্যবহার করতে শুরু করেন যে, অস্বস্তিতে পরে যান নায়িকা।

যদিও বরুণ ধাওয়ান ও সিকিউরিটিরা মিলে ওই দুই অভিযুক্তকেই সেই ফ্যানজোন থেকে বের করে দেয়। কিছু সময়ের জন্য অনুষ্ঠান বন্ধ থাকলেও, পরে জায়গা বদলে একটি হোটেলে বাকি অনুষ্ঠান করা হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা