বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্যে মেজাজ হারালেন জয়া (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন যে খুব একটা ঠাণ্ডা মাথার মানুষ নন, সেকথা চলচ্চিত্র অঙ্গনের সকলের কম-বেশি জানা। এরই ধারাবাহিকতায় আবারও মেজাজ হারালেন অমিতাভপত্নী।

গণেশ পূজা উপলক্ষে জয়া বচ্চন গিয়েছিলেন ভারতের শ্রী মানকেশ্বর মন্দিরে। সেখানেই এক ভক্ত জয়ার ছবি তুলতে শুরু করেন। সেটা দেখে বেজায় চটে যান তিনি। এরপর ভক্তকে উদ্দেশ্য করে জয়ার কড়া মন্তব্য, ‘ডোন্ট ডু দিস..স্টুপিড’।

রাগ প্রকাশের মুহূর্তের ভিডিও ইতিমধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। এদিন তাকে খুব একটা স্বাভাবিক মনে হয়নি। কারণ রাগ প্রকাশের আগে তিনি খুব একটা স্বাভাবিকভাবে হেঁটেও যেতে পারছিলেন না। তাঁকে ধরে নিয়ে যেতে হয়। তবে জয়াকে আগেও অনেকবার প্রকাশ্যে মেজাজ হারাতে দেখা গেছে।

https://youtu.be/eOCmqPVhHd8

এ জাতীয় আরও খবর