,

যৌনদৃশ্যে অভিনয়ের জন্য অতিরিক্ত পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক : সিনেমাটিতে প্রথমে অভিনয় করার কথা ছিল চিত্রাঙ্গদা সিংয়ের। কিন্তু যৌন দৃশ্যে অভিনয় করার কথা বলায় সিনেমাটি থেকে বিদায় নেন তিনি। পরে তার জায়গায় আসেন বিদিতা বাগ। সিনেমার নাম ‘বাবুমশাই বন্দুকবাজ’। এতে বিদিতার সঙ্গে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।

মাত্রই রিলিজ হলো ছবিটি। আর ছবি রিলিজের পরই বিস্ফোরক মন্তব্য করে হৈ চৈ ফেলে দিলেন সিনেমার অভিনেত্রী বিদিতা বাগ। তিনি জানান, ‘আমি যৌনদৃশ্যে অভিনয়ের জন্য অতিরিক্ত পারিশ্রমিক নিয়েছি। প্রথমে পরিচালক খুব তথাকথিত ভাবেই দৃশ্যগুলো শুট করেছিলেন। তবে মনে হচ্ছিল বিষয়টা ঠিকঠাক হচ্ছে না। আমি পরিচালকের মুখ দেখে বুঝতে পারছিলাম দৃশ্যগুলো তাকে সন্তুষ্ট করতে পারছে না। যেহেতু আগে একজন নায়িকা এই দৃশ্যগুলোতে আপত্তির কারণে ছবিটা করেনি, তাই পরিচালক আমাকে তেমন কিছু বলতেও পারছিলেন না।’

বিদিতা আরও বলেন, ‘এই পরিস্থিতিতে আমিই পরিচালককে গিয়ে বলেছি, প্রয়োজন হলে দ্বিতীয়বারও টেক নিন। আমার মনে হয়েছিল, যদি আমরা একটা যৌনদৃশ্যে অভিনয় করি, তাহলে সেটা একেবারে আসল মনে হওয়া উচিত’। এই কথাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাঙালি অভিনেত্রী বিদিতা।

উল্লেখ্য, ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবির বরফানি গানে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন নওয়াজ এবং বিদিতা। ছবি মুক্তির আগে থেকেই এই দৃশ্য নিয়ে বিতর্কেও জড়িয়েছিলেন তারা। যদিও ইতোমধ্যেই বক্স অফিসে যথেষ্ট সফলতা পেয়েছে ছবিটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে