,

ভিয়েতনাম থেকে দশ লাখ মেট্রিক টন চাল আনবে বাংলাদেশ

news-image

ভিয়েতনাম থেকে দশ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য সমঝোতা স্মারক সই করেছে খাদ্য মন্ত্রণালয়। মন্ত্রী পরিষদের বৈঠকে বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। এছাড়া কম্বডিয়া ও থাইল্যান্ড থেকে ১৫ লাখ মেট্রিক টন চাল এবং রাশিয়া, ইউক্রেন থেকে ৫ লাখ টন গম আমদানি করা হবে বলে জানানো হয় বৈঠকে।

প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে চাল আমদানির অনুমোদনের সঙ্গে চট্রগ্রাম ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন দু’টিরও চূড়ান্ত অনুমদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল ইসলাম বিষয় বস্তু সাংবাদিকদের অবহিত করেন।

তিনি জানান, পাচঁ বছর মেয়াদে সর্বচ্চ ১০ মেট্রিক টন চাল আমদানির জন্য ভিয়েতনামের সঙ্গে জিটুজি পদ্ধতিতে একটি সমঝোতা স্বারক সই হয়েছে। এছাড়াও কম্বডিয়া ও থাইল্যান্ড থেকে ১৫ লাখ মেট্রিক টন চাল এবং রাশিয়া ইউক্রেন থেকে ৫ লাখ মেট্রিক টন গম আমদানি করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী পরিষদ বৈঠকে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে তাগিদ দেয়া হয়েছে বলেও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

একুশে টিভি অবলম্বনে

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে