সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ভয়াবহ নদী ভাঙন শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : বন্যার পানি কমতে না কমতেই কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে নদী ভাঙন। এরই মধ্যে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন দেখা দিয়েছে রৌমারী-রাজিবপুর উপজেলার বিভিন্ন এলাকায়। রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ও নাজিমখান ইউনিয়নের তিনটি গ্রামে তিস্তা নদীর ভাঙন ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ভিটেমাটি, গাছপালা ও আবাদি জমিসহ বিভিন্ন স্থাপনা। গত তিন দিনে ভিটেমাটি হারিয়ে গৃহহীন হয়েছে তিন উপজেলার শতাধিক পরিবার।

বন্যার পানি কমে যাওয়ার পর বাম তীর ঘেঁষে তিস্তার নদীর মূল স্রোতে প্রবাহিত হচ্ছে। ফলে বাম তীরের বিদ্যানন্দ ইউনিয়নের রতিদেব, তৈয়বখাঁ এবং পার্শ্ববর্তী নাজিমখান ইউনিয়নের সোমনারায়ণ গ্রাম পর্যন্ত দুই কিলোমিটার এলাকাজুড়ে অব্যাহতভাবে ভাঙন চলছে। ক্রমেই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে গ্রামগুলো।

 

ভাঙন ঠেকাতে উজানের দিকে বালি ভর্তি জিও ব্যাগ ফেললেও, ভাঙন এলাকায় পানি উন্নয়ন বোর্ড কোন কাজ করছেন না বলে অভিযোগ বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার মণীন্দ্র নাথ বর্মনের।

এর মধ্যে তৈয়বখাঁ গ্রামে ভাঙনের ভয়াবহতা বেশি। এই গ্রামের ভিটেমাটিহারা পরিবারগুলো নতুন আশ্রয়ের খোঁজে দিশেহারা। ভাঙন ঠেকাতে দ্রুত প্রয়োজনীয় সংখ্যক গ্রোয়েন নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাবনা পাঠানোর আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা