,

ন্যাড়া হতেও রাজি দিশা

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী দিশা পাটানি। খুব বেশিদিন হয়নি রুপালি জগতে পা রেখেছেন। তবে এরই মধ্যে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এ অভিনেত্রী জানিয়েছেন, সিনেমার প্রয়োজনে সবকিছু করতে এমনকি ন্যাড়া হতেও রাজি তিনি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ কথা জানান দিশা। চরিত্রের প্রয়োজনে যদি ন্যাড়া করার প্রয়োজন হয়, তাহলে কী করবেন এমন প্রশ্নের উত্তরে দিশা পাটানি বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নির্ভর করবে চিত্রনাট্যের ওপর আমি কতটা প্যাশনেট। যদি আমি মনে করি, এতে সিনেমার গল্প ভালোভাবে ফুটে উঠবে, তাহলে আমি এটি করব।’

সিনেমার পর্দায় অভিনেত্রী চুল নিয়ে খুব এক্সপেরিমেন্ট করেন না। এ বিষয়ে এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি অভিনেত্রী বলেন, ‘বেশির ভাগ অভিনেত্রী একাধিক সিনেমা ও পণ্যের প্রতিনিধি হিসেবে চুক্তিবদ্ধ হয়ে থাকেন, এ জন্য আমাদের অনেকদিন যাবৎ একটি নির্দিষ্ট লুকে থাকতে হয়। যেহেতু চুল নিয়ে এক্সপেরিমেন্টের কোনো সুযোগ হয় না তাই আমরা একটি নির্দিষ্ট লুকে থেকে সব প্রজেক্ট সামলানোর চেষ্টা করি।’

দিশা পাটানি অভিনীত পরবর্তী সিনেমা বাঘি-টু। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু করেছেন তিনি। এতে তার কথিত প্রেমিক টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন কোরিওগ্রাফার-পরিচালক আহমেদ খান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে