,

খোলামেলা পোশাকে মান্যতা, অসন্তুষ্ট সঞ্জয়

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে ফিসফাস,নায়িকাদেরও ছাপিয়ে গিয়েছেন মান্যতা। একের পর এক খোলামেলা ছবি পোস্ট করছেন সঞ্জয় দত্তের স্ত্রী। লাল টকটকে স্যুইম স্যুটে তার ছবি দেখে অনেকেরই ঘুম উড়ে গিয়েছে। বিকিনি পরা ছবিও তাঁর সোশ্যাল মিডিয়া পেজে গেলেই দেখা যায়।

কিন্তু অল্প কয়েকদিন হল মান্যতার ছবির ধরন পাল্টেছে। সোশ্যাল মিডিয়া সাইটে তার এখনকার ছবিগুলি যে আগের মত নয় তা পরিষ্কার।

সংবাদ মাধ্যম জানাচ্ছে, সঞ্জয়ের নির্দেশেই আগের মত খোলামেলা ছবি পোস্ট করা বন্ধ করেছেন তিনি।

সঞ্জয়ের বন্ধুরা নাকি তাকে জানান,যে মান্যতা সিনেমায় নামতে চান খবর। তাই পরিচালক,প্রযোজকদের নজর কাড়তে সোশ্যাল মিডিয়ায় সাহসী ছবি পোস্ট করছেন তিনি।

কিন্তু সঞ্জয় যে তার পরিবারের মেয়েদের সিনেমা করার ঘোরতর বিরোধী তা সকলেরই জানা। মেয়ে ত্রিশলা সম্পর্কে বলতে গিয়ে তিনি একবার বলেন,ত্রিশলা অভিনেত্রী হতে চেয়েছিল,আমার মনে হয়েছিল,ওর পা ভেঙে দিই।

সেখানে মান্যতার এইসব কাণ্ডে সঞ্জুবাবা যে রেগে আগুন হবেন তা বলাই বাহুল্য। স্ত্রীকে নাকি তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এইসব চলবে না,দত্ত পরিবারের সম্মানের কথা মাথায় রাখতে হবে।

এরপরই মান্যতা ছবি পোস্ট করার ব্যাপারে আগের থেকে অনেক বেশি সতর্ক হয়েছেন বলে খবর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে