,

এখনও ঘুম ভাঙেনি মেয়র আনিসুলের

news-image

নিজস্ব প্রতিবেদক : লন্ডনে চিকিৎসারত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা স্থিতিশীল। তার ঘুম এখনও ভাঙেনি। তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

আনিসুল হকের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থার কথা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন লন্ডনে অবস্থানরত জনপ্রিয় উপস্থাপক আবদুন নূর তুষার।

গতকাল সোমবার রাতে তুষার ফেসবুকে লিখেছেন, ‘আমি লন্ডন। আনিস ভাই হাসপাতালে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যায় ঘুম পাড়িয়ে রেখেছেন। তার জন্য একাধিক চিকিৎসক কাজ করছেন। সময় ও ধৈর্য দরকার। দরকার সকলের দোয়া। সামনে ঈদ ও হজ। সবাই তার জন্য দোয়া করবেন।’

গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে মেয়র আনিসুল লন্ডনে যান। অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার ১৪ আগস্ট দেশে ফেরার কথা ছিল।

শুক্রবার যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদীম কাদির স্বাক্ষরিত এক বিবৃতিতে মেয়র আনিসুলের স্ত্রী রুবানা হক জানিয়েছেন, চিকিৎসকরা আনিসুলের মস্তিষ্ককে পুরোপুরি বিশ্রামে রাখতে তাকে ঘুম পাড়িয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, আনিসুল হক কী ধরনের সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) ভুগছেন, তা নির্ণয়ে চিকিৎসকেরা আরও পরীক্ষা-নিরীক্ষা করতে চান যাতে তার স্ট্রোকের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা যায়।
মেয়রের স্ত্রী বলেন, প্রথম দফায় আনিসুলকে যেসব ওষুধ দেওয়া হয়েছে, সেটি তাকে প্রভাবিত করেনি। আগামী সপ্তাহে চিকিৎসার বিষয়ে আরও হালনাগাদ তথ্য পাওয়া যাবে বলে আমরা আশা করছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে