সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

news-image

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ছে, সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা-গোমতী সেতু থেকে দাউদকান্দির হাসানপুর পর্যন্ত তিন কিলোমিটারজুড়ে শত শত গাড়ি আটকে আছে।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। জানা যায়, রবিবার রাত ১২টার পর শুরু হওয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ যানজট সোমবার বিকাল ৫টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত প্রায় একই চিত্র চোখে পড়ে। তবে সকাল থেকে থেমে থেমে গাড়ি চলতে দেখা গেছে।

এ ব্যাপারে বাসের যাত্রীরা জানান, দীর্ঘক্ষণ বাসে বসে আছেন তারা। কিন্তু বাস একটু নড়ছে না। অন্যদিকে বাসের এক চালক বলেন, এ সড়কে কয়েক দিন ধরেই তীব্র যানজট চলছে।

তীব্র যানজটের কারণ হিসেবে দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ওজন পরিমাপক যন্ত্রের ধীর গতির কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট