,

রিমঝিম বৃষ্টিতে শাকিব-বুবলীর রোমান্স

news-image

বিনোদন প্রতিবেদক : শাকিব-বুবলী দুজনেই বৃষ্টিতে নাচছেন, আর গানের তালে তালে ঠোঁট মেলাচ্ছেন। একেবারেই রোমান্টিক পরিসরে এমন গানটি প্রকাশ হয়েছে রোববার। যেটি রংবাজ ছবির একটি গান। রিমঝিম শিরোনামের এই গানের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী সবই কলকাতার।

প্রিয় চট্টোপাধ্যায়ের লেখায় সুর-সংগীত করেছেন ডাব্বু। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ইরফান ও অন্তরা মিত্র। এই ছবির রিলিজ হওয়া ‘ঘুম আমার’ গানটির নেপথ্যেও ছিল ভিনদেশিদের প্রাধান্য।

সাড়ে তিন মিনিটের এই গানের পুরোটা জুড়েই রয়েছে বৃষ্টি ও শাকিব-বুবলীর রোমান্স। এর মাধ্যমে সিনে পর্দার জন্য প্রথমবারের মতো বৃষ্টিতে ভিজলেন বুবলী, তবে শাকিবের মতো সাবলীল হতে পারেননি তিনি। দুজনের পোশাক ছিল আকর্ষণীয়। আর গানটিও শুনতে ভালো লাগে।

ঈদুল আজহায় মুক্তি পাবে ‘রংবাজ’। পরিচালনা করেছেন আব্দুল মান্নান। প্রযোজনা করেছে কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ঢাকার অফিস ও স্থানীয় রঙরূপ চলচ্চিত্র। ছবিতে আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, অমিত হাসান, নূতন ও শিবা সানু। জানা গেছে, এখনো পর্যন্ত ১৬২টি হলে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এই সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে