সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাদ্যশস্যের ঘাটতি ২০ লাখ মেট্রিক টন

news-image

 

নিজস্ব প্রতিবেদক : কম্বোডিয়া থেকে চাল আমদানি করার বিষয়ে ৫ বছর মেয়াদী একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। এ সমঝোতা স্মারকের আওতায় প্রতি বছর সর্বোচ্চ ১০ লাখ মেট্রিক টন চাল আমদানি করা যাবে। বর্তমানে জানুয়ারি পর্যন্ত ২০ লাখ মেট্রিক টন খাদ্য শস্যের দরকার হবে। এর ভেতরে চাল ১৫ লাখ এবং গম ৫ লাখ মেট্রিক টন। ১৫ লাখ মেট্রিক টন চাল কম্বোডিয়া থেকে আমদানির প্রক্রিয়া চলছে। আর ইউক্রেন এবং রাশিয়া থেকে ৫ লাখ মেট্রিক টন গম আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রীপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক ‘চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৭’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।

এ বিষয়ে শফিউল আলম বলেন, আগে এই আইনের খসড়ার নীতিগত অনুমোদন ছিল। মন্ত্রীসভা এ আইনের খসড়ার চুড়ান্ত অনুমোদন দিয়েছে।
এছাড়া মন্ত্রীসভা ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৭’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়েছে বলেও জানান শফিউল আলম।

তিনি আরও জানান, বৈঠকে নায়করাজ রাজ্জাক, যশোরের সাবেক এমপি খান টিপু সুলতান এবং ফুটবলার শামসুল আলম মোল্লার মৃত্যুতে ৩টি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা