সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ববিকে নিয়ে জাজের বেপরোয়া

news-image

বিনোদন ডেস্ক : যৌথ প্রযোজনার ছবি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় এবার নিজেদের অবস্থান পরিবর্তন করছে দেশের অন্যতম প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। একেবারে লোকাল প্রোডাকশনের ছবি নিয়ে এবার আসছে তারা। ছবির নাম বেপরোয়া। আর এই ছবির মধ্য দিয়ে জাজের কোনো সিনেমায় প্রথমবার নায়িকা হিসেবে দেখা যাবে ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী ইয়ামিন হক ববি।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নিয়মিত চলচ্চিত্র প্রযোজনা করে আসছে। এ প্রযোজনা প্রতিষ্ঠান তাদের সিনেমাগুলোতে সব সময়ই চমক রাখার চেষ্টা করে থাকে। এর আগে বেশ কয়েকবার গুঞ্জন উঠেছিল জাজের সিনেমায় অভিনয় করছেন ইয়ামিন হক ববি। তবে এবার আর গুঞ্জন নয়, ‘বেপরোয়া’ নামের নতুন একটি সিনেমায় অভিনয় করছেন তিনি।

রোববার রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁয়ে হয়ে গেলো এ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এ সময় চিত্রনায়িকা ববির নাম ঘোষণা করা হয়। এতে ববির বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক রোশান। ঢাকাই এ সিনেমাটি পরিচালনা করছেন ওপার বাংলার নির্মাতা রাজা চন্দ। এ সিনেমায় ববি-রোশান ছাড়াও অভিনয় করবেন শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খান, নানা শাহ, রেবেকা, কমল পাটকেরসহ অনেকে।

বিগ বাজেটের এ সিনেমাটি শুধু বাংলাদেশে নয়, ভারত ও বিশ্বের অন্যান্য দেশেও মুক্তি দেওয়া হবে। ঈদের পরই এ সিনেমার শুটিং শুরু হবে। বাংলাদেশ, ভারত ও ইউরোপের কয়েকটি দেশে এর দৃশ্যায়ন করা হবে বলে জানান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা