সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চটে গিয়ে কপিলের শোয়ের সেট ছাড়লেন অজয়

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় কমেডিয়ান-অভিনেতা কপিল শর্মার জনপ্রিয় শো ‘দ্য কপিল শর্মা শো’। বলিউড তারকাদের সিনেমা প্রচারণার অন্যতম পছন্দের অনুষ্ঠান এটি। কিন্তু গত কয়েক মাসে একাধিকবার অনুষ্ঠানটি থেকে শিল্পীদের শুটিং না করে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। এ তালিকায় এবার নাম লেখালেন অজয় দেবগন, ইমরান হাশমি, ইলিয়েনা ও এশা গুপ্তা।

বাদশাহো সিনেমার প্রচারণার জন্য কপিল শর্মা শোয়ে হাজির হওয়ার কথা ছিল তাদের। সময় মতো এসেছিলেনও কিন্তু কপিল শর্মা ঘুম থেকে না উঠতে পারায় শুটিং না করেই ফিরতে হয়েছে অজয়, হাশমিদের। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘সবকিছু পরিকল্পনা মতো হচ্ছে কিনা তা নিশ্চিত হতে সিনেমার টিম শোয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আগের দিন রাতেও কথা বলেন। সকাল ১১টায় শুটিং শুরু হওয়ার কথা এবং শোয়ের টিম নিশ্চিত করেন কপিল সময় মতো সেটে হাজির হবেন। অভিনয়শিল্পীরা নিজ নিজ বাড়ি থেকে বের হওয়ার সময়ও কপিলের টিম জানিয়েছেন তিনি পথে আছেন এবং দাবি করেন, কপিল পাশেই একটি হোটেলে অবস্থান করছেন তার আসতে ১৫ মিনিট লাগবে।’

প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন সকাল ৬টা পর্যন্ত পার্টি করেছেন কপিল এবং এরপর তিনি আর ‍ঘুম থেকে উঠতে পারেননি। এরপর কপিলের টিম জানান, তার আসতে আরো ২ ঘণ্টা সময় লাগবে। এরপর বাদশাহো সিনেমার অভিনয়শিল্পীরা শুটিং না করেই শোয়ের সেট ছেড়ে চলে যান।

অন্য এক সূত্রের দেওয়া তথ্যমতে, কপিলের ফোন বন্ধ ছিল। শোয়ের টিম তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু তাকে পাওয়া যায়নি। কপিলের টিমও সঠিক উত্তর দিতে ব্যর্থ হন। এরপর অজয় ভীষণ চটে গিয়ে সেট থেকে চলে যান। অন্যান্য অভিনয়শিল্পীরাও তাকে অনুসরণ করে বেড়িয়ে যান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা