সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে বিক্ষোভ চলছে

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিচালনা পর্ষদের সভায় পুরোনো বেতন স্কেলে প্রণোদনা বোনাসের অনুমোদন দেওয়ায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে বিক্ষোভ শুরু হয়েছে।

গতকাল রোববার রাতে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন হয় যে ২০১৫ সালের জুনের মূল বেতনের পাঁচ গুণ প্রণোদনা বোনাস দেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে আজ সোমবার সকাল থেকেই কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভরত কর্মকর্তারা গভর্নর ভবনের সামনে অবস্থান নিয়েছেন।

কর্মকর্তারা বলছেন, প্রচলিত নিয়মে সবশেষ মূল বেতন স্কেল অনুযায়ী প্রণোদনা বোনাস দেওয়া হয়। পর্ষদে যে প্রণোদনা বোনাসের অনুমোদন দেওয়া হয়েছে, তা কার্যকর হলে যারা ২০১৬ ও ২০১৭ সালে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছেন, তাঁদের প্রণোদনা বোনাসের কী হবে? এ ছাড়া এ সময়ে যাঁরা পদোন্নতি পেয়েছেন, তাঁরা কেন আগের স্কেল অনুযায়ী প্রণোদনা বোনাস পাবেন; যেখানে ২০১৬ সালে নতুন বেতন স্কেল কার্যকর হয়েছে।

এ সময় কর্মকর্তারা সবশেষ মূল বেতন স্কেল অনুযায়ী প্রণোদনা বোনাসের দাবি জানান।তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা