সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে দুই পর্দায় চিত্রনায়িকা পপি

news-image

বিনোদন প্রতিবেদক : সিনেমায় ফেরার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপি।

এবারের ঈদে তার অভিনীত একটি ছবি মুক্তি পাচ্ছে। নাম ‘সোনাবন্ধু’। নায়ক হিসেবে বিপরীতে রয়েছেন নাট্যাভিনেতা ডিএ তায়েব।

যদিও এ ছবিতে পপির একক রাজত্ব নেই। তার সঙ্গে নায়িকা হিসেবে আরও রয়েছেন পরীমনি। তবুও ছবিটি নিয়ে খুবই আশাবাদী পপি। কত বছর পর ঈদের মতো একটি বড় উৎসবে ছবি মুক্তি পাচ্ছে!

এ প্রসঙ্গে পপি বলেন, ‘ঈদে যেহেতু আমার একটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। তাই এবারের ঈদে ছোটপর্দার জন্য কোনো কাজ করিনি। সোনা বন্ধু চলচ্চিত্রটি সব দর্শককে হলে গিয়ে উপভোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। গ্রাম বাংলার গল্পের এ চলচ্চিত্রটি আশাকরি দর্শকের ভালো লাগবে।’

সিনেমায় ফেরার পথ ধীরগতিতে হলেও টিভি পর্দায় কিন্তু নিয়মিত উপস্থিতি তার। যদিও ছবি মুক্তি উপলক্ষে এবারের ঈদে টিভি নাটকে কোনো কাজ করেননি তিনি। তবে বিটিভির ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’য় দেখা যাবে তাকে।

মহম্মদ হাননান পরিচালিত ‘বিদ্রোহ চারিদিকে’ চলচ্চিত্রের ‘জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে’ শিরোনামের গানে পারফর্ম করেছেন পপি।

এতে অংশগ্রহণ প্রসঙ্গে পপি বলেন, ‘প্রায় ছয় সাত বছর পর ঈদ আনন্দ মেলায় পারফর্ম করলাম। আনন্দ মেলার প্রতি ছোটবেলা থেকেই এক অন্যরকম ভালোলাগা কাজ করে। ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান মানেই ছিল আনন্দ মেলা। যে কারণে এ অনুষ্ঠানে অংশগ্রহণের ডাক পেলে তা করার চেষ্টা করি।’

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’