,

‘বেপরোয়া’য় ববি ও রোশান

news-image

বিনোদন প্রতিবেদক : কে হচ্ছেন বেপরোয়া ছবির নায়ক-নায়িকা? এ নিয়ে এত দিন ছিল নানা গুঞ্জন। অবশেষে জানা গেল জাজ মাল্টিমিডিয়ার নতুন এই ছবির প্রধান দুই অভিনয়শিল্পীর নাম। গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে জানানো হলো ছবির নায়ক-নায়িকা হচ্ছেন রোশান ও ববি। এই ছবির মধ্য দিয়েই প্রথমবার জুটি হচ্ছেন তাঁরা।

অ্যাকশন-রোমান্স ঘরানার ছবিটি পরিচালনা করছেন কলকাতার পরিচালক রাজা চন্দ। এর আগে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় তিনি পরিচালনা করেছিলেন ব্ল্যাক ছবিটি। এবার প্রথমবার বাংলাদেশের কোনো ছবি পরিচালনা করছেন তিনি। জানালেন, এটি তাঁর স্বপ্নও ছিল। কলকাতার টালিউডের চ্যালেঞ্জ ২, রংবাজ, বেশ করেছি প্রেম করেছি ছবিগুলোর এই নির্মাতা বলেন, ‘আমার আদি বাড়ি বরিশাল। তাই বাংলাদেশের প্রতি দুর্বলতা আমার সব সময়। স্বপ্ন ছিল এখানকার ছবিতে কাজ করব। এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।’ ছবির নায়ক রোশান বলেন, ‘ববি চলচ্চিত্রে আমার সিনিয়র। তাঁর অভিজ্ঞতা দুজনের ভালো কাজের সহায়ক হবে বলে আশা করছি।’

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকায় শুরু হবে শুটিং, চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। ছবির দ্বিতীয় ধাপের শুটিং হবে কক্সবাজারে। ছবিটির গানগুলোর শুটিং থাইল্যান্ড ও ভারতের হায়দরাবাদে হওয়ার কথা রয়েছে। এই ছবিতে আরও অভিনয় করবেন তারিক আনাম খান, নিমা রহমান, শহিদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, রেবেকা, নানা শাহ, শিবা সানু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে