,

অন্তঃসত্ত্বা রহস্যের জবাব দিলেন নার্গিস ফাখরি

news-image

বিনোদন ডেস্ক : ‘রকস্টার’ অভিনেত্রী নার্গিস ফাখরি কয়েকদিন আগে মুম্বাই ফিরেছেন। কিন্তু বিমানবন্দরে তাকে পেট মোটা অবস্থায় দেখে সকলের মনে প্রশ্ন, তবে কী অন্তঃসত্ত্বা নার্গিস? সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়িয়ে পড়ে মুহূর্তেই। কিন্তু নীরবতা ভেঙে সেই জল্পনা ওড়ালেন নায়িকা নিজেই।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি ছবিতে নিজের মুখ ফটোগ্রাফারদের কাছ থেকে আড়াল করতে দেখা যাচ্ছিল নার্গিসকে। পরে বলিউড অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, তিনি অন্তঃসত্ত্বা নন। বেশি খাওয়াদাওয়ার জন্য ওজন সামান্য বেড়েছে মাত্র। সেই সঙ্গে একটি ছবি পোস্ট করে এই নিয়ে রসিকতাও করেছেন তিনি।

জানা যাচ্ছে, আগামী সিনেমার জন্য ওজন কিছুটা বাড়িয়েছেন নার্গিস। আর সে কারণেই খাওয়া দাওয়া বাড়িয়ে দিয়েছেন। ফাস্ট ফুড খেতে খেতে তার পেট ফুলে গেছে বলে দাবি করলেন নার্গিস। তিনি টুইট বার্তায় লিখেছেন, ‘আমার পেটে আমার সন্তান নয়, বরং একটি হ্যামবার্গারের শিশু থাকতে পারে!’

উল্লেখ্য, অভিনেতা ও প্রযোজক উদয় চোপড়ার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এই নায়িকার। কিন্তু সেটি গতবছরের শুরুতেই শেষ হয়ে গিয়েছে বলে খবর পাওয়া যায়। ২০১৬ সালে ‘ব্যাঞ্জো’ সিনেমায় শেষবারের মতো দেখা গিয়েছিল নার্গিসকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে