,

বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন প্রধান বিচারপতি

news-image

নিউজ ডেস্ক : এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত জাপানের টোকিওতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে যোগদানের অনুরোধ জানিয়ে ইতপূর্বে প্রধান বিচারপতি এসকে সিনহাকে পত্র দিয়েছিলেন জাপানের প্রধান বিচারপতি। সেই অনুরোধে সাড়া দিয়ে ‘কনফারেন্স অব চিফ জাস্টিস অব এশিয়া এন্ড দ্যা প্যাসিফিক’ শীর্ষক এই সম্মেলন যোগ দিচ্ছেন বিচারপতি এসকে সিনহা।

এদিকে এই সম্মেলনে যোগদানের পূর্বে প্রধান বিচারপতি কানাডায় যাবেন। কানাডায় বসবাসরত অসুস্থ কন্যাকে দেখতে সেখানে যাচ্ছেন তিনি। আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিনি কানাডায় অবস্থান করবেন। জাপান সফরে প্রধান বিচারপতির সঙ্গে থাকবেন তার স্ত্রী সুষমা সিনহা ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. জাকির হোসেন। সম্মেলনে যোগদানের উদ্দেশে আগামী ১০ সেপ্টেম্বর অথবা এর নিকটবর্তী তারিখে ঢাকা ত্যাগ করবেন প্রধান বিচারপতি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে