,

অনলাইনে ফাঁস সিদ্ধার্থ-জ্যাকলিনের নতুন সিনেমা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ‘বাবুমশাই বন্দুকবাজ’ সিনেমাটি কিছুদিন আগে ইন্টারনেটে ফাঁস হয়।

এবার সিদ্ধার্থ মালহোত্রা ও জ্যাকলিন ফার্নান্দেজ অভিনীত অ্যাকশন কমেডি ঘরানার ‘অ্যা জেন্টলম্যান’ সিনেমাটি পাইরেসির কবলে পড়েছে। সিনেমাটি ২৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

সিনেমাটি ফাঁস হওয়ার পর ইন্টারনেট ও একাধিক টরেন্ট ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। তাও আবার এইচডি সংস্করণে। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

‘অ্যা জেন্টলম্যান’ সিনেমাটি মুক্তির পর দর্শক ও সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। মুক্তির প্রথম দিন সিনেমাটি আয় করেছিল ৪ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটি ২৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

সিনেমার গল্পে সুশীল গৌরব ও রিস্কি রিশি নামে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ। অন্যদিকে কাব্য নামে একটি মেয়ের চরিত্রে দেখা যাবে জ্যাকলিনকে। এটি পরিচালনা করেছেন কৃষ্ণা ডিকে ও রাজ নিদিমোরু।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে