সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গভীর খাদ বাংলাদেশে!

news-image

নিজস্ব প্রতিবেদক : পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গভীর খাদ বাংলাদেশে! আজ থেকে প্রায় ১,২৫,০০০ বছর আগে তৈরি হয়েছে বঙ্গোপসাগরের তলায় একটি গভীর উপত্যকা বা মেরিন ভ্যালি। যার নাম সোয়াচ অফ নো গ্রাউন্ড। নামটি ব্রিটিশদের দেয়া। বিশ্বের অন্যতম ১১টি গভীর খাদগুলোর মধ্যে এটি অন্যতম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গভীর খাদ। যার অবস্থান বাংলাদেশে!

যে স্থান থেকে সোয়াচ অফ নো গ্রাউন্ড শুরু হয়েছে সেখানে হঠাৎ করেই পানির গভীরতা অনেক বেশি। তাই ব্রিটিশদের ধারণা ছিলো সমুদ্রের এই খাদের কোনো তল দেশ নেই।

সুন্দরবনের দুবলার চর প্রায় ৪০ কিমি দূরে বঙ্গোপসাগরে প্রায় ৩,৮০০ বর্গ কিলোমিলোমিটার এলাকা জুড়ে নিয়ে সোয়াচ অফ নো গ্রাউন্ডের অবস্থান। এর গভীরতা ১০ মিটার থেকে ১০০ মিটার, তবে ৭০% এর গভীরতা ৪০ মিটার- এর বেশি। তলদেশে রয়েছে কাদা মোশানো বালি যার ঘনত্ব প্রায় ১৬ কিলোমিটার। এখানের পানির র‍ং সম্পূর্ণ আলাদা আর যা দেখেই সোয়াচ অফ নো গ্রাউন্ডের এলাকায় বুঝা যায়। গঙ্গা-ব্রহ্মপুত্র ব-দ্বীপের পশ্চিমে অবস্থিত বঙ্গোপসাগরেরর ভেতরে একটি গভীর খাদে। এটিকে গঙ্গা খাদ নামেও অনেকের কাছে পরিচিত।

সোয়াচ অফ নো গ্রাউন্ডে প্রচুর মাছ পাওয়া যায়। জেলেরা মাছ ধরার ট্রলার করে সোয়াচ অভ নো গ্রাউন্ড এ মাছ ধরতে যায়। তারা ঠিকই জানে এখানে গভীরতা অনেক বেশি। তবে কতটা তা হয় তো তাদের জানা নেই। সোয়াচ অফ নো গ্রাউন্ডকে জেলেরা নাই বাম বলে থাকে, কারণ তারা সাগরের হিসাব করে দশ বাম, বিশ বাম আর এই স্থানের কোনো হিসাব নেই তাই তারা বলে নাই বাম।

এছাড়া এটি সামুদ্রিক প্রাণীদের অভয়ারণ্য। এখানে তিমি, (ডলফিন ও তিমি পরিবারের ছোট সামুদ্রিক প্রাণি) পপাস, ইরাবতী ডলফিল, ইমপ্লাস ডলফিন (এদের কোনো পাখনা থাকে না, পিঠ মসৃণ), ইন্দো প্যাসিফিক ডলফিন বেশ উল্লেখযোগ্য। সোয়াচ অফ নো গ্রাউন্ড পৃথিবীর একমাত্র সোয়াচ যেখানে এই তিনটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী একসঙ্গে দেখা যায়।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট