,

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩

news-image

গোপালগঞ্জে নৈশকোচ খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ২৫ যাত্রী। রোববার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বেদগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার লাহুড়ী গ্রামের মহিউদ্দিন (৩৫), তার ছেলে রাহাত (৫) এবং বাসের হেলপার শিমুল (৩২)। বাসের হেলপার শিমুলের বাড়ি ফরিদপুর বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোল্ডেন লাইনের একটি নৈশকোচ ঢাকা থেকে পিরোজপুরের উদ্দেশে যাওয়ার সময় বেদগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে ও বাসের হেলপার নিহত হন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামূল হুদা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। মরদেহ পোস্টমর্টেমের জন্য জেনালের হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে