,

খেলাপি ঋণের জন্য কিছু ব্যাংক দায়ী : অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ঋণের জন্য কিছু ব্যাংক দায়ী বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রাজধানীর সিরডাপ মিলনায়তনে শনিবার রাষ্ট্রায়াত্ত্ব ব্যাংকের মূলধন বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘কিছু ব্যাংকের ঋণ প্রদানের দিন থেকে তার গ্রাহককে খেলাপিতে ঋণ পরিণত করার প্রবণতা আছে। তারা মনে করে- গ্রাহককে ঋণ খেলাপি করা গেলে, তাদের ওপর ব্যাংকের আধিপত্য বাড়বে, এতে গ্রাহকরা ব্যাংকের অধীনে থাকবে। ’

জাতীয়ভাবে খেলাপি ঋণের পরিমাণ ১০ থেকে ১১ শতাংশ উল্লেখ করে মুহিত বলেন, এটা কিন্তু একেবারে খারাপ পর্যায়ে যায়নি। অথচ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকসমূহের খেলাপী ঋণের পরিমাণ ২৭ শতাংশ। এটা অত্যন্ত লজ্জার বিষয়। উচ্চ হারের এই খেলাপি ঋণ কমিয়ে আনার ব্যাপারে ব্যাংকারদের আরও সচেতন হতে হবে।

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ বিভাগের সিনিয়র সচিব হেদায়াতুল্লাহ আল মামুন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মশালায় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকসমূহের পরিচালনা পর্যদের সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে