সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও জুটি বাঁধছেন নায়ক বাপ্পী ও জলি

news-image

বিনোদন প্রতিবেদক : আবারও জুটি বাঁধছেন নায়ক বাপ্পী ও জলি। ‘রাজ : দ্য নিউ সুলতান’ শিরোনামে আরেকটি ছবিতে তাঁরা চুক্তিবদ্ধ হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধানমণ্ডির একটি রেস্টুরেন্টে ছবির মহরত অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

ছবিটি পরিচালনা করছেন সালমান বিন আকরাম। এর আগে ‘ডেঞ্জার জোন’ ও অচেনা পৃথিবী’ দুটো ছবিতে বাপ্পী ও জলি জুটি বেঁধে অভিনয় করছেন। এ ছবিতে নিউ সুলতান হিসেবে দেখা যাবে নায়ক বাপ্পীকে।

ছবির পরিচালক সালমান বিন আকরাম বলেন, ‘আগামী (আজ) শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধানমণ্ডির একটি রেস্টুরেন্টে ছবির মহরত করব। সেখানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ ছাড়া ছবির শিল্পী-কলাকুশলীরা উপস্থিত থাকবেন।

ছবি নিয়ে সালমান বিন আকরাম বলেন, “আমরা ছবিটির জন্য চারটি দেশে শুটিং করব। প্রথমে বাংলাদেশ, লন্ডন, কানাডা ও সুইজারল্যান্ডে শুটিং করব। ছবিতে অভিনয় করছেন নায়ক বাপ্পী ও জলি। এরই মধ্যে ‘ডেঞ্জার জোন’ শিরোনামে একটি ছবিতে তাঁরা জুটি বেঁধে অভিনয় করছেন। তাঁদের কাজ দেখে মনে হয়েছে, এই জুটি দিয়ে আমাদের ছবির গল্পটি আমরা ফুটিয়ে তুলতে পারব।”

ছবির গল্প নিয়ে সালমান বলেন, ‘এটি আসলে অ্যাকশন একটি ছবি। গল্পে দেখা যাবে, বাংলাদেশের একটি ছেলে বিশেষ কারণে ডন হয়ে যায়। একসময় সে পৃথিবীর অনেক বড় ডনে পরিণত হয়। বড় বড় দেশে তার অপকর্ম চলতে থাকে। ছবিতে নিউ সুলতান হিসেবে দেখা যাবে নায়ক বাপ্পীকে।’

সিক্যুয়াল ছবি হবে ‘রাজ : দ্য নিউ সুলতান’ জানিয়ে সালমান বলেন, ‘এই ছবি আমরা সিক্যুয়াল নির্মাণ করব। এখন একটি পর্ব শুরু করছি। এটা শেষ করেই দ্বিতীয় ছবির কাজও শুরু হবে। আধুনিক সময়ের উপযোগী একটি ছবি নির্মাণ হবে বলে আমি মনে করি।’

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট