সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এটিএম শামসুজ্জামান হাসপাতালে ভর্তি

news-image

বিনোদন প্রতিবেদক : চোখের সমস্যা নিয়ে গতকাল শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান।

শনিবার বিকালে রাজধানীর ধানমণ্ডির একটি হাসপাতালে তার ডান চোখে অপারেশন হবে। এজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

ছোটবেলা থেকেই এটিএম শামসুজ্জামানের ডান চোখে ছোট্ট একটি কালো দাগ ছিল। দাগটি চোখের ভিশনে সমস্যা করত। কিন্তু সেভাবে কোনো চিকিৎসা করাননি তিনি।

১০ বছর আগে সমস্যা সমাধানে ভারতের মাদ্রাজের একটি হাসপাতালে গিয়েছিলেন। সেখানে অপারেশনের জন্য দীর্ঘ পাঁচ ঘণ্টা বসে থাকার পর রাগ করে চলে আসেন। এমনটিই জানিয়েছেন তার পরিবার।

এরপর দেশে এসে প্রাথমিক চিকিৎসা ছাড়া বড় ধরনের কোনো চিকিৎসা করাননি তিনি। বর্তমানে সমস্যা প্রকট হওয়াতে অবশেষে আবারও অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন।

এ প্রসঙ্গে এটিএম শামসুজ্জামান বলেন, ‘ইদানীং চোখে একটু বেশিই যন্ত্রণা হচ্ছে। এজন্য আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে চোখে অপারেশনের সিদ্ধান্ত নিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন অপারেশন শেষে আবার সব ভালোভাবে দেখতে পারি।’

২১ আগস্ট নায়করাজ রাজ্জাকের আকস্মিক মৃত্যুতে এটিএম শামসুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা