সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি পোস্ট করে তোপের মুখে সোহা

news-image

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি পোস্ট করে সমালোচিত হওয়া বলিউড অভিনেত্রীদের নতুন কিছু নয়। এতদিন এই তালিকায় ছিলেন কাল্কি কোয়েচলিন, এষা গুপ্তা, দীপিকা পাড়ুকোন, লিসা হেডেন, প্রিয়াঙ্কা চোপড়ার মতো নায়িকাদের নাম।

এবার এই তালিকায় যোগ হলেন সোহা আলি খান। সম্প্রতি বেবি বাম্পের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হতে হল এই অভিনেত্রীকে।

ভারতীয় গণমাধ্যম বলছে, বেবি বাম্পের ছবি পোস্ট করাটা এখন ইন্ডাস্ট্রির নতুন ট্রেন্ড। এর আগে কারিনা কাপুর, লিসা হেডেনসহ অনেকেই অন্তঃসত্ত্বা অবস্থার ছবি পোস্ট করেছেন। সম্প্রতি সোহা তাঁর যোগাসনের ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। আর তাতেই ওয়েব দুনিয়ায় উঠেছে সমালোচনার ঝড়।

কেউ বলেছেন, এই ছবি পোস্ট করে একেবারেই ভাল লাগছে না সোহাকে। কেউ বলেছেন, এই ছবি দেখে যে কমেন্ট আসবে ‘ওয়াও’, ‘সুপার’ বা ‘হটি’— সেগুলো কি সোহা সমর্থন করেন? কারও দাবি, তুমি নিজেকে মুসলিম বলে দাবি কর? তোমার ওপর তো ফতোয়া জারি হওয়া উচিত।

যদিও এসব কমেন্টের কোনো প্রতিক্রিয়া জানাননি সোহা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ইন্ডাস্ট্রির অনেকেই এই সমালোচনার বিরোধিতা করেছেন।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’