,

প্রয়াত নায়করাজ রাজ্জাকের কুলখানি অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের প্রাণপুরুষ ও কিংবদন্তি অভিনেতা প্রয়াত নায়করাজ রাজ্জাকের কুলখানি আজ বিকেলে গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

নায়করাজের ছোট ছেলে নায়ক খালিদ হোসেন সম্রাট জানান, বাদ আছর গুলশান আজাদ মসজিদে এ দোয়া মাহফিল ও কুলখানির আয়োজন করা হয়। এতে তার বাবার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও মোনাজাত করা হয়।

তিনি বলেন, কুলখানি অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, তার পরিবারের সদস্যবৃন্দ, চলচ্চিত্রাঙ্গনের শিল্পী-কলাকুশলীগণ এবং তার পিতার ভক্ত-শুভানুধ্যায়ীসহ প্রায় ১৫ হাজার মুসল্লি অংশ নেন।

সম্রাট বলেন, চলচ্চিত্রাঙ্গনের ব্যক্তিত্বদের মধ্যে নায়ক আলমগীর, নায়ক শাকিব খান, ওমর সানী, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, জায়েদ খানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, আমরা সৌভাগ্যবান যে, বাবার কুলখানি, জানাজা, নাগরিক শ্রদ্ধাসহ সব অনুষ্ঠানেই হাজার হাজার মানুষ ও তার ভক্ত-অনুরাগীগণ অংশ নিয়েছেন এবং বাবার জন্য দোয়া করেছেন। এ জন্য তিনি ও তার পরিবার দেশবাসীর কাছে কৃতজ্ঞ বলেও জানান।

মিশা সওদাগর বাসস’কে বলেন, আগামীকাল এ মহানায়কের স্মরণে বিএফডিসিতে সকাল ১০টা থেকে দিনব্যাপী আলোচনা সভা ও কাঙ্গালীভোজের আয়োজন করা হবে।

নায়করাজ রাজ্জাক গত সোমবার কার্ডিয়াক এ্যাটাকে আক্রান্ত হয়ে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তাকে বুধবার সকাল সোয়া ১০টায় বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। বাসস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে