,

বানভাসিদের কাছ থেকে কিস্তি আদায় নয় : পলক

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী দুই মাস চলনবিল ও হালতিবিল অধ্যুষিত সিংড়া ও নলডাঙ্গা উপজেলায় বানভাসি ও বন্যাদুর্গত মানুষের কাছ থেকে কোন এনজিও কিস্তির টাকা আদায় করতে পারবে না।

বানভাসিরা ঘরে ফেরার আগে যদি কোন এনজিও তাদেরকে কিস্তির টাকার জন্য চাপ সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপি)।

শুক্রবার বিকেলে নাটোরে সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়ন পরিষদ চত্বর ও লালোর ইউনিয়নের ত্রিমোহনী কলেজ সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সেতুর সামনে বানভাসি মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

প্রতিমন্ত্রী বলেন, বন্যার পানি নেমে গেলে বানভাসি মানুষরা অর্থনৈতিকভাবে স্বচ্ছল হলেই কেবল কিস্তির টাকা পরিশোধ করবেন। তার আগে কেউ কোন টাকা দিবেন না।

তিনি বলেন, বন্যার কারণে বানভাসিদের অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি নেমে গেলে ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুর্নবাসন করা হবে। এ থেকে ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি বাদ যাবে না।

পলক বলেন, গত দুই সপ্তাহ ধরে সিংড়া উপজেলার ২৬ আশ্রয় কেন্দ্রে তিনবেলা করে খাবার দেয়া হচ্ছে। ত্রাণ বিতরণে এখন পর্যন্ত বিশৃংখলার কোনো সংবাদ পাওয়া যায়নি।

বানভাসি মানুষ যতদিন ঘরে ফিরতে না পারবে ততদিন তাদের খাবার দেয়া হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী শেরকোল ও লালোর এই ইউনিয়নের এক হাজার বন্যার্ত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি চিরা, এক কেজি গুড়, ১০ প্যাকেট ওরস্যালাইন ও প্রয়োজনীয় ওষুধপত্র।

ত্রান বিতরনকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. খাইরুল আলম, সহকারী পুলিশ সুপার ফয়জুর আলম, সিংড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান শেখ, সিংড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, শেরকোল ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, উপজেলা আওয়ামী লীগ ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী সিংড়া পৌরসভার বিভিন্ন আশ্রয়কেন্দ্র ঘুরে দেখেন এবং বানভাসি মানুষের খোঁজ খবর নেন।রে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে