সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাত বছর পর অজয়-কাজল

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী অজয় দেবগন ও কাজল। বাস্তব জীবনে তারা সুখী দম্পতি। রুপালি পর্দাতেও একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। সাত বছর বিরতির পর ফের পর্দায় জুটিবদ্ধ হচ্ছেন অজয়-কাজল।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক প্রদীপ সরকারের পরবর্তী সিনেমায় দেখা যাবে কাজল ও অজয় দেবগনকে। সিনেমাটি প্রথমে পরিচালনার কথা ছিল নির্মাতা রাজ সারথীর। কিন্তু সবকিছু ঠিক না থাকায় প্রদীপকে এ দায়িত্ব দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে অজয় বলেন, ‘রাজ সারথীর সঙ্গে বনিবনা হচ্ছিল না, এখন কাজল ও আমাকে নিয়ে সিনেমাটি নির্মাণ করবেন প্রদীপ সরকার।’

এর আগে গুন্ডারাজ (১৯৯৫), ইশক (১৯৯৫), পেয়ার তো হোনা হি থা (১৯৯৮), দিল কিয়া কারে (১৯৯৯), রাজু চাচা (২০০০), ইউ মি অর হাম (২০০৮), তুনপুর কা সুপারহিরো (২০১০) ইত্যাদি সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন অজয়-কাজল।

সম্প্রতি মুক্তি পেয়েছে কাজল অভিনীত সিনেমা ভেল্লাইলা পাট্টাধারি–টু। এটি পরিচালনা করেছেন সৌন্দর্য রজনীকান্ত। এতে কাজলের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ধানুশ।

অন্যদিকে আগামী ১ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে অজয় দেবগন অভিনীত সিনেমা বাদশাহো। সিনেমাটিতে আরো অভিনয় করছেন-ইমরান হাশমি, ইলিয়েনা ডিক্রুজ, এশা গুপ্তা, বিদ্যুৎ জামাল প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন মিলান লুথারিয়া।

এছাড়া গোলমাল এগেইন সিনেমার শুটিং শেষ করেছেন অজয়। বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি গোলমাল, এর চতুর্থ কিস্তি এটি। রোহিত শেঠি পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৯ অক্টোবর। একই দিনে মুক্তি পাবে আমির খানের সিক্রেট সুপারস্টার।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা