,

আবারো দুর্ঘটনা, গেল দুই অভিনয়শিল্পীর প্রাণ

news-image

বিনোদন ডেস্ক : গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন কন্নড় টিভি অভিনয়শিল্পী রচনা ও জীবন। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

বন্ধুর জন্মদিন উদযাপন করতে কয়েকজন সহকর্মীর সঙ্গে মন্দিরে যাচ্ছিলেন এ দুই অভিনয়শিল্পী। গাড়ি চালাচ্ছিলেন জীবন। কর্ণাটকের মাগাদি থেকে ২০০ কি.মি. দূরে একটি গ্রামের মন্দিরে যাচ্ছিলেন তারা। বানদাদকা-বেঙ্গালুরু রোডে মাগাদি নামক স্থানের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়িটির ধাক্কা লাগে। রচনা ‘মহানদী’, ‘মধুবালা’, ‘ত্রিবেনী সঙ্গম’ সিরিয়ালে অভিনয় করেছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘মহানদী’ সিরিয়ালে তাদের অরেক সহ-অভিনয়শিল্পী কার্তিকের জন্মদিন উদযাপন করতে মন্দিরটিতে যাচ্ছিলেন তারা। গাড়িতে আরো কয়েকজন ছিলেন। অন্যরা আহত হলেও তেমন গুরুতর নয়। এ বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

এর আগে গত শনিবার গাড়ি দুর্ঘটনায় মারা যান গগন কং ও অরিজিৎ লাভানিয়া নামের দুই হিন্দি টিভি অভিনয়শিল্পী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে