,

ঈদুল আজহা ২ সেপ্টেম্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা আগামী ২ সেপ্টেম্বর শনিবার উদ্‌যাপিত হবে। বুধবার সন্ধ্যায় রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান।তিনি বলেন, আজ বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। হবিগঞ্জ, লক্ষীপুর, শেরপুর, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জসহ প্রায় সব জেলা থেকে চাঁদ দেখার খবর এসেছে।

চাঁদ দেখা যায়ায় বৃহস্পতিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। ১০ জিলহজ, অর্থাৎ ২ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।

হিজরি পঞ্জিকা অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপন করেন মুসলমানরা। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় সেদিন তারা পশু কোরবানি দেন।

এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের আগের দিন, অর্থাৎ ১ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপিত হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে