,

হলিউডে ধনী অভিনেতা ওলারবার্গ, বলিউডে শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক : চলতি বছরের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকা প্রকাশ করেছে বিশ্বের প্রসিদ্ধ বিজনেস ম্যাগাজিন ফোর্বস। ২০১৬ সালের ১ জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত তথ্যমতে এটি নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার এ জরিপ প্রকাশ করা হয়।

ফোর্বসের জরিপে এবারের তালিকায় শীর্ষে রয়েছেন হলিউড অভিনেতা মার্ক ওলারবার্গ। গত এক বছরে ৬৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন তিনি। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ‘দ্য রক’খ্যাত অভিনেতা ডোয়াইন জনসন। ৬৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন তিনি। ভিন ডিজেল, অ্যাডাম স্যান্ডলার এবং জ্যাকি চ্যান রয়েছে যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে। এ অভিনেতাদের আয় যথাক্রমে ৫৪.৫ মিলিয়ন, ৫০.৫ মিলিয়ন ও ৪৯ মিলিয়ন মার্কিন ডলার। রবার্ট ডাউনি জুনিয়র ও টম ক্রুজ রয়েছেন ষষ্ঠ ও সপ্তম স্থানে।

সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকার শীর্ষ দশে স্থান পেয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান, সালমান খান ও অক্ষয় কুমার।

ফোর্বসের জরিপ অনুযায়ী রইস সিনেমাখ্যাত এ তারকা চলতি বছর আয় করেছেন ৩৮ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে ‘দাবাং’ অভিনেতা সালমান খান আয় করেছেন ৩৭ মিলিয়ন মার্কিন ডলার। বলিউড বক্স অফিসে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে চলেছেন অক্ষয় কুমার। তার আয় ৩৫.৫ মিলিয়ন মার্কিন ডলার। তালিকায় এ তিন তারকা রয়েছেন যথাক্রমে অষ্টম, নবম ও দশম স্থানে।

ফোর্বসের জরিপে সবচেয়ে পারিশ্রমিক পাওয়া শীর্ষ দশ অভিনেতার মোট আয় ৪৮৮. ৫ মিলিয়ন মার্কিন ডলার। যা সবচেয়ে পারিশ্রমিক পাওয়া শীর্ষ দশ অভিনেত্রীর পারিশ্রমিকের প্রায় তিন গুণ। শীর্ষ দশ অভিনেত্রীর মোট আয় ১৭২.৪ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে গত ১২ মাসে মাত্র তিনজন অভিনেত্রী ২০ মিলিয়ন মার্কিন ডলার আয় করতে সক্ষম হয়েছেন। অভিনেত্রীর তালিকায় শীর্ষে রয়েছেন এমা স্টোন। তার আয় ২৬ মিলিয়ন মার্কিন ডলার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে