,

কত পারিশ্রমিক পাচ্ছেন রণবীর দীপিকা শহিদ?

news-image

বিনোদন ডেস্ক : হলিউড কিংবা বলিউড পারিশ্রমিক নিয়ে বৈষম্য রয়েছে সবখানেই। সম্প্রতি প্রকাশিত ফোর্বসের জরিপেও ওঠে এসেছে এর সত্যতা। গত বছর শীর্ষ দশ অভিনেত্রীর মোট পারিশ্রমিকের প্রায় তিন গুণ বেশি পারিশ্রমিক পেয়েছেন শীর্ষ দশ অভিনেতা। তবে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত পদ্মাবতী সিনেমার কেন্দ্রীয় তিন চরিত্রের পারিশ্রমিকের অঙ্কটায় এ বৈষম্য কিছুটা হলেও ঘুচেছে।

সিনেমাটিতে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও শহিদ কাপুরের পারিশ্রমিক প্রায় সমান। তবে সামান্য বেশি পারিশ্রমিক পাচ্ছেন রণবীর। প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘চিতরের মহারানা, তার সুন্দরী স্ত্রী এবং পদ্মাবতীর রূপে পাগল হওয়া স্বৈরশাসক সুলতান আলাউদ্দিন খিলজির প্রেমের গল্প নিয়ে নির্মিত বানসালির ঐতিহাসিক পদ্মাবতী সিনেমায় দীপিকা পাড়ুকোন ও শহিদ কাপুর সমান পারিশ্রমিক অর্থাৎ প্রায় ১০ কোটি রুপি নিচ্ছেন। গুঞ্জন শোনা যাচ্ছে, রণবীর সিং প্রায় ১৩ কোটি রুপি পাচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘প্রকৃতপক্ষে প্রধান তিন কেন্দ্রীয় চরিত্র রূপায়নকারী কেউ কারো পারিশ্রমিকের পরিমাণ জানেন না। নির্মাতা বিষয়টি খুব গোপনে নির্ধারণ করেছেন। কিন্তু বলিপাড়ায় কোনো কিছুই গোপন থাকে না। শহিদ আগেই নিশ্চিত হয়েছেন তার চরিত্রটি রণবীরের মতো বড় ও পর্দায় উপস্থিতির পরিমাণ সমান হবে কিনা, তবে মোটা অঙ্কের পারিশ্রমিক সিনেমাটিতে তার চুক্তিবদ্ধ হওয়ার অন্যতম কারণ।’

পদ্মাবতী সিনেমাটিতে রানি পদ্মাবতী চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। আলাউদ্দিন খিলজি ও রাজা রাওয়াল রতন সিংয়ের ভূমিকায় দেখা যাবে রণবীর সিং ও শহিদ কাপুরকে। চলতি বছর নভেম্বরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে