,

তিন দশকের সিনেমার গান নিয়ে নওশীন

news-image

বিনোদন ডেস্ক : উপস্থাপিকা হিসেবেই শোবিজে পা রেখেছিলেন মিষ্টি হাসির নওশীন। তবে অভিনেত্রী হিসেবেই তিনি নিজেকে জনপ্রিয় করে তুলেছেন। নিয়মিতই তিনি অভিনয় করেন নাটক-টেলিছবিতে। একটি ছবিতেও তিনি হাজির হয়েছেন দর্শকের সামনে।

তবে মাঝেমধ্যে নিজের চিরচেনা জায়গাটিতে বিচরণ করেন তিনি। বসেন উপস্থাপিকার আসনে। তেমনি করে আসছে কোরবানি ঈদ উপলক্ষে দীপ্ত টিভির জন্য সিনেমার গানের বিশেষ অনুষ্ঠানে উপস্থাপনা করবেন তিনি।

‘আমাদের ছবি আমাদের গান’ প্রচারিত হবে ঈদের তিন দিন সকাল ৮টায়। তিন দিনের প্রথম পর্বে সাজানো হয়েছে ২০১০-২০১৭ সালের বাংলা সিনেমার জনপ্রিয় গান নিয়ে। দ্বিতীয় পর্ব সাজানো হয়েছে ২০০০-২০০৯ সালের বাংলা সিনেমার জনপ্রিয় গান নিয়ে এবং তৃতীয় পর্ব সাজানো হয়েছে ১৯৯০-১৯৯৯ সালের বাংলা সিনেমার জনপ্রিয় গান নিয়ে।

তৃতীয় পর্বটি সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে উৎর্সগ করে সাজানো হয়েছে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ‘তানভীর সানি’ এবং উপস্থাপনা করেছেন নওশীন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে