,

‘এতে তো আপনারই লজ্জা পাওয়ার কথা’

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি এমপি আমানুর রহমান খান রানাকে বিচারিক আদালতে হাজির করা হয় না শুনে অ্যাটর্নি জেনারেলের লজ্জা পাওয়ার কথা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বুধবার মামলার তারিখে বিচারিক আদালতে আমানুরকে হাজির করা হয় না জানিয়ে এ বিষয়ে নির্দেশনা চেয়ে অ্যাটর্নি জেনারেল এক আরজি দেন।

আরজির শুনানিকালে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি শুনেছি, আদালতে তাকে (এমপি রানা) আনা হয় না।’ এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘এতে তো আপনারই লজ্জা পাওয়ার কথা। রাষ্ট্র কী করে?’

পরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আগামী নির্ধারিত তারিখে এমপি রানাকে বিচারিক আদালতে উপস্থিত করার আদেশ দেন।

একইসঙ্গে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি ১৫ অক্টোবর পর্যন্ত মুলতবি করা হয়েছে (স্ট্যান্ড ওভার)। এর ফলে চেম্বার আদালতের দেয়া জামিনের স্থগিতাদেশের মেয়াদ আরো বাড়লো।

ওইদিন পর্যন্ত এমপি রানা কোনো জামিন পাচ্ছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। বর্তমানে এমপি রানা কাশিমপুর কারাগারে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে