,

আজ চাঁদ দেখা গেলে ২ সেপ্টেম্বর ঈদ

news-image

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে আজ জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। বাংলাদেশের আকাশে হিজরি সালের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে কমিটি ঈদের তারিখ ঘোষণা করবে। এদিকে, বাংলাদেশের আকাশে আজ বুধবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ চাঁদ দেখা গেলে ২ সেপ্টেম্বর ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

আজ বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

টেলিফোন নম্বর
৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।
ফ্যাক্স নম্বর
৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

এদিকে মধ্যপ্রাচ্যে ঈদ হবে ১ সেপ্টেম্বর। হজ হবে ৩১ আগস্ট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে