সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ার রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শনে ৩ সচিব

news-image

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবির ও নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গা বস্তি এবং অস্থায়ীভাবে গড়ে উঠা বালুখালী নতুন রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেছেন সরকারে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ৩ সচিব। আজ সকাল সাড়ে ১০ টায় তারা কক্সবাজার থেকে সরাসরি কুতুপালং শরনার্থী ক্যাম্পে যান।

এরা হচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণায়ের সচিব শহিদুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড.কামাল উদ্দিন, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমদ। এসময় তারা কুতুপালংয়ে বসবাসরত রেজিষ্ট্রার্ড এবং আনরেজিষ্ট্রার্ড ক্যাম্প ঘুরে দেখেন। নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সার্বিক বিষয়ে আলাপ করেন।

বন মন্ত্রণালয়ের সচিব বন বিভাগের জায়গায় রোহিঙ্গা ক্যাম্প স্থাপন নিয়েও বিষদ আলোচনা করেন। এছাড়া ৩ সচিবের সাথে ছিলের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ শফিউল আলম চৌধুরী, বন সংরক্ষক জুগলুর রহমান,কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এসএম রেজয়ানুর হাসান, সহকারী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদৌজ্জা, কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা আলী কবির, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) নুর উদ্দিন মোঃ শিবলী নোমান, কুতুপালং রেজিস্টার্ড শরনার্থী শিবিরের ইনচার্জ রেজাউল করিম, এএসপি সার্কেল (উখিয়া) চাহলাউ মার্মা, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সহকারী বন সংরক্ষক আবদুল হাইসহ বিভিন্ন এনজিও সংস্থার পরিচালক, প্রতিনিধি, সরকারের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা ও রোহিঙ্গা প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা