,

হাইড্রোলিক হর্ন ৪৮ ঘন্টার মধ্যে বন্ধের নির্দেশ

news-image

রাজধানীতে শব্দ দূষণের জন্য দায়ী বিভিন্ন যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে করা এক রিটের শুনানি শেষে বুধবার এ আদেশ দেন আদালত।

একই সঙ্গে, আগামী সাত দিনের মধ্যে হাইড্রোলিক হর্ন জাতীয় সব যন্ত্রপাতি বিক্রি ও ব্যবাহারকারী প্রতিষ্ঠানের মালামাল জব্দ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া ২৭ আগস্টের পর যদি কোনো গাড়ি রাস্তায় হাইড্রোলিক হর্ন বাজায়, তাহলে সেই গাড়িও জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ এ আদেশ দেন। আদালতে আজ শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ। এর আগে ২২ আগস্ট মনজিল মোরসেদ এই রিটটি দায়ের করেছিলেন।

রিটে বলা হয়, মটরযান অধ্যাদেশ অনুযায়ী যানবাহনে এমন কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না যা শব্দ দূষণের সৃষ্টি করে। কিন্তু আইন ভঙ্গ করে বিভিন্ন যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে রিটে এসব হর্ন ব্যবহারকারী যানবাহন জব্দের নির্দেশনাও চাওয়া হয়।

জাগো নিউজ থেকে নেয়া

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে