সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাফন পেছাল নায়করাজের

news-image

বিনোদন ডেস্ক :মেজ ছেলে রওশন হোসেন বাপ্পি কানাডা থেকে এখনো দেশে পৌঁছাতে পারেননি। সে কারণেই পিছিয়ে গেছে প্রয়াত অভিনেতা রাজ্জাকের দাফন। বুধবার সকালে বনানী কবরস্থান তাকে দাফন করা হবে।

রাজ্জাকের দীর্ঘদিনের সহকর্মী অভিনেতা আলমগীর বলেন, ‌‘অবশেষে নায়করাজকে আগামীকাল দাফন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। উনার মেজ ছেলে বাপ্পি নিশ্চিত করেছে বুধবার ভোরে সে ঢাকায় পৌঁছাবে। বাপ্পি ও তার পরিবারকে বহনকারী ফ্লাইট সকাল সোয়া ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। কয়েক ঘণ্টার জন্য বাবাকে শেষ দেখতে পারবে না ছেলেটা, এটা আসলে মেনে নেয়া যায় না। তাই আজাদ মসজিদের ইমামের সঙ্গে আলাপ করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (২৩ আগস্ট) সকাল ১০টায় বনানী বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে রাজ্জাক ভাইকে।’

এর আগে, মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে প্রিয় কর্মস্থল বিএফডিসিতে শেষ শ্রদ্ধা ও প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়। এ সময় উপস্থিতি ছিলেন চলচ্চিত্রের বিশিষ্ট থেকে শুরু করে নবীন শিল্পীরা। শ্রদ্ধা জানাতে এসেছিলেন রাজ্জাকের একসময়ের নায়িকারাও।

এরপর এফডিসি থেকে নায়করাজের মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে রাজনৈতিক, সংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের জনগণ শেষবারের মতো নায়করাজ রাজ্জাককে শ্রদ্ধা জানান।

শহীদ মিনারে রাজ্জাকের মরদেহে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্জাক। এরপর রাতে তার মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে তিনদিনের শোক পালিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা