সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নদ-নদীর পানি কমছে

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে নদ-নদীর পানি কমছে। এতে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ২১ আগস্ট সকাল ৯টা থেকে ২২ আগস্ট সকাল ৯টা পর্যন্ত ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে, সকালে এ বৃষ্টিপাতের পরিমাণ বেশি ছিল। এরপরই কুমিল্লায় ৪৮ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা, সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। অপরদিকে গঙ্গা নদীর পানি সমতল সামান্য বৃদ্ধি পেয়েছে।

ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি সমতল হ্রাসআগামী ৭২ ঘণ্টায় অব্যাহত থাকবে। গঙ্গা নদীর পানি সমতলের সামান্য বৃদ্ধি আগামী ২৪ ঘন্টায় অব্যাহত থাকতে পারে যা পরবর্তীতে স্থতিশীল হয়ে যেতে পারে।

এছাড়া পদ্মা নদীর পানি সমতল হ্রাস আগামী ৪৮ ঘন্টায় অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পাওে ,অপরদিকে কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বলা হয়, দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পয়েন্টের মধ্যে ৩৭টি পয়েন্টে পানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে এবং হ্রাস পেয়েছে ৪৯টি পয়েন্টে। ৪টি পয়েন্টে নদ-নদীর পানি অপরিবর্তিত এবং ২৫ টির পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে।

এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে মঙ্গলবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ ভারী ধরনের বৃষ্টিপাত হয়েছে। ঢাকায় ভোর ৬টা থেকে শুরু হওয়া ভারী বর্ষণ চলে সকাল ৯টা পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা