সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শোকে পাথর নায়করাজ রাজ্জাকের স্ত্রী

news-image

বিনোদন ডেস্ক : নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছেন তার স্ত্রী লক্ষ্মী। ৫৫ বছরের দাম্পত্য জীবন এখানেই থেমে গেল। তাকে সান্ত্বনা দিতে গেলে তিনি শুধুই মুখ বুঝে কাঁদছেন। কারো সঙ্গে কোনো কথা বলছেন না।

এমন চিত্র দেখা গেল রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গিয়ে। যে রুমে রাজ্জাকের মরদেহ রাখা ছিল তার বাইরেই বসে ছিলেন রাজ্জাকের স্ত্রী লক্ষ্মী।

এসময় রাজ্জাকপত্নী লক্ষ্মীকে একে একে সান্ত্বনা দিচ্ছিলেন গাজী মাজহারুল আনোয়ার, আলমগীর, সুচরিতা, ওমর সানি, মৌসুমী, শাকিব খান, ফেরদৌস, সাইমন ও জায়েদ খান।

সবাইকে জড়িয়ে ধরে শুধু গুমড়ে কেঁদেছেন লক্ষ্মী। তার পাশেই ছিলেন রাজ্জাকের ছোট ছেলে সম্রাট।

আজ (সোমবার) ৬টা ১৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়করাজ রাজ্জাক। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বিকেলে রাজ্জাকের শারীরিক অবস্থা খারাপ হয়। এরপর তাকে ইউনাইটেড হাসপাতালে আনা হলে চিকিৎসক ডা. মোমেনুজ্জামান জানান রাজ্জাকের পালস ও প্রেসার পাওয়া যাচ্ছিল না। তারপর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বর্তমানে রাজ্জাকের মরদেহ ইউনাইটেড হসপিটালের হিমঘরে রাখা হয়েছে। মঙ্গলবার বাদ জোহর তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে গুলশানের আজাদ মসজিদে। দাফন কিংবা এফডিসিতে কখন জানাজা হবে তা এখনও জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট