সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজ্জাক এই বাংলার উত্তম কুমার : ওবায়দুল

news-image

নিজস্ব প্রতিবেদক : কিংবদন্তি অভিনেতা আবদুর রাজ্জাককে ‘এই বাংলা’র (বাংলাদেশ) উত্তম কুমার হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে নায়করাজ রাজ্জাকের মরদেহে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে এই মত ব্যক্ত করেন ওবায়দুল কাদের।সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শহীদ মিনারে রাজ্জাককে শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পাঁচ দশক ধরে চলচ্চিত্রে অবদান রাখছিলেন রাজ্জাক। সর্বস্তরের মানুষের কাছেই তিনি সমানভাবে জনপ্রিয়। আমার ব্যক্তিগত উপলব্ধি হলো তিনি এই বাংলার উত্তম কুমার।’

দুই ঘণ্টা নায়করাজের মরদেহ শহীদ মিনারে রাখা হবে। এরপর গুলশানে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।রাজ্জাককে শ্রদ্ধা নিবেদনের আয়োজন ঘিরে শহীদ মিনার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান রাজ্জাক। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট