সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যার্তদের সাহায্যে পথনাটক করল কাব্য বিলাস

news-image

নিজস্ব প্রতিনিধি : দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য সংগঠন কাব্য বিলাস বন্যার্তদের সাহায্যে গতকাল রাজধানীর উত্তরায় পথনাটক প্রদর্শন করে। রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় দলটি মঞ্চায়ন করে নাটক ‘বোধ’। মূলত বন্যার্তদের সাহায্যে অর্থ সংগ্রহের উদ্যোগে কাব্য বিলাস এক দিনে নাটকের দুটি শো মঞ্চায়ন করে। সম্মেলিত সাংস্কৃতিক জোট এর উদ্যোগে বন্যার্তদের সাহায্যে এই পথ নাটকের আয়োজন করা হয়। গণ-সংগীত ও পথনাটক দেখতে জনসাধারণ ভিড় করে। তাদের কাছে বাক্স ও চাঁদর পেতে মুক্ত হস্তে অর্থ সাহায্য চাওয়া হয়। এই আহ্বানে সর্বসাধারণ আশানুরূপ সাড়া দিয়েছে। বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। রাজধানীর উত্তরার সম্মেলিত সাংস্কৃতিক জোটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী অর্থ সংগ্রহে নিজেদের কর্মী ও শুভার্থীদের নিয়ে এই কার্যক্রমে অংশগ্রহণ করে। আনান বাউলের গান এবং কাব্য বিলাস এর নাটক দেখে দর্শকেরা মুগ্ধ হয়। সম্মেলিত সাংস্কৃতিক জোটের পক্ষে মিজানুর রহমান বলেন, সারাদেশের বন্যা আক্রন্ত মানুষের পাশে সাহায্যের হাত বাড়াতেই এই উদ্যোগ।

সারাদেশ থেকে সাংস্কৃতিক দল গুলো নিজ অবস্থান থেকে অর্থ সংগ্রহ করে তা সম্মেলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির কাছে হস্তান্তর করবে। সেখান থেকে বন্যা-কবলিত এলাকার মানুষের সাহায্যে প্রতিনিধি টিম আক্রন্ত এলাকা পরিদর্শন করে বন্যা আক্রন্ত ব্যক্তিদের সাহায্য করবে। তিনি সবাইকে নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেবার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’