,

তার মৃত্যু সিনেমা ইন্ডাস্ট্রিকে শূন্য করে দেয় নি, আমার হৃদয়কেও শূন্য করে দিয়েছে: প্রসেনজিৎ

news-image

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা নায়ক রাজ্জাক ২১ আগস্ট সন্ধ্যায় মৃত্যুবরণ করেছেন। সোমবার বিকেলে ঢাকার উত্তরায় তার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত তিনি। এর পর তাঁকে দ্রুত ঢাকার গুলশানে ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা ৬:১৩ মিনিটে মারা যান। কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকে বিহ্বল সাংস্কৃতিক অঙ্গন।

আর তার প্রয়াণের খবর শুনে সাংস্কৃতিক অঙ্গনের অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করেন। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তাকে স্মরণ করে তার চলে যাওয়া মেনে নিতে পারছেন না অনেকেই।

কলকাতার বিখ্যাত নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ২১ আগস্ট রাত আটটার দিকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোক জানিয়ে একটি স্ট্যটাস দিয়েছেন।

সেখানে কলকাতার এ জনপ্রিয় নায়ক রাজ্জাক’কে তিনি তার বাবার মতো বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘তার সঙ্গে আমি অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছি। তার আকস্মিক মৃত্যু শুধু সিনেমা ইন্ডাস্ট্রিকে শূন্য করে দেয় নি, আমার হৃদয়কেও শূন্য করে দিয়ে গেছে। আমার মন ভেঙে যাচ্ছে তার মৃত্যু সংবাদ পেয়ে। ওপারে ভালো থাকবেন রাজ্জাক সাহেব।’

 

 

প্রসঙ্গত রাজ্জাকের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বেশ কিছুদিন ধরে নানা রোগে ভুগছিলেন। রাজ্জাক ও তার স্ত্রী লক্ষ্মীর (খায়রুন নেসা) তিন ছেলে বাপ্পারাজ, বাপ্পি ও সম্রাট এবং দুই মেয়ে শম্পা ও ময়না। রাজ্জাকের মেজ ছেলে বাপ্পী এখন কানাডায় রয়েছেন। তার জন্য অপেক্ষা করতে চাইলেও তার ফিরতে শুক্রবার লেগে যাবে বলে সিদ্ধান্ত বদলানো হয় বলে জানান সম্রাট।

অভিনেতা রাজ্জাকের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পিকার শিরীন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।

পাঁচশর বেশি চলচ্চিত্রের অভিনেতা আবদুর রাজ্জাক বাংলাদেশের মানুষের কাছে নায়করাজ নামেই খ্যাত ছিলেন। বাংলাদেশের চলচ্চিত্রে সাদা কালো যুগ থেকে শুরু করে রঙিন যুগ পর্যন্ত দাপটের সঙ্গে অভিনয় করেন রাজ্জাক। বাংলাদেশের চলচ্চিত্রকে প্রায় ২৫ বছর প্রায় একাই টেনে রেখেছিলেন এই চিত্রনায়ক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে