,

ময়মনসিংহে দুইজনকে হত্যা করে ১০ গরু লুট

news-image

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ সদর উপজেলার গোপালপুর এলাকায় দুইজনকে হত্যা করে খামার থেকে ১০টি গরু নিয়ে পালিয়ে গেছে ডাকাতরা। রবিবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার সকালে নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- ওই এলকার একটি খামারের নাইট গার্ড ইদ্রিস আলী (৩২) ও বাসিন্দা মোজাফ্ফর হোসেন মোজা (৩০)। এদের মধ্যে ইদ্রিসের মরদেহ পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়।

জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার গবীর রাতে উপজেলার গোপালপুর এলাকায় ইদ্রিস আলী ও মোজাফ্ফর হোসেনকে হত্যা করে ডাকাতরা খামার থেকে ১০টি গরু নিয়ে পালিয়েছে। এ সময় আহত আকাশি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি নামের ওই খামারের নৈশপ্রহরী হামেদ আলী।

এ বিষয়ে হামেদ আলী জানান, গত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ট্রাক নিয়ে আসে। তারা ইদ্রিস আলী ও তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তাকে বেঁধে খামারে রেখে দেয়। ইদ্রিস আলীকে পাশের পুকুরে ফেলে দেয়। তারা খামার থেকে ১০টি গরু লুট করে।

হামেদ আলী আরও জানান, তিনি খামার থেকে পালিয়ে গ্রামবাসীকে ঘটনাটি জানান। সোমবার ভোরে ওই পুকুরে জাল ফেলে ইদ্রিসের লাশ উদ্ধার করা হয়। পরে বেলা ১১টার দিকে পাশের আরেকটি পুকুর থেকে মোজাফফর মিয়ার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সম্ভবত গরু চুরির ঘটনা দেখে ফেলায় মোজাফফর মিয়াকে হত্যা করে ডাকাতরা। এ ঘটনায় জড়িত সন্দেহে আবু তাহেরকে নামে এক কর্মচারীকে খামার থেকে আটক করেছে পুলিশ।
পুরস্কার : নায়করাজ রাজ্জাক পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান। এছাড়া ইন্দো-বাংলা কলা মিউজিক পুরস্কার, বাচসাস পুরস্কার, আজীবন সম্মাননা (চলচ্চিত্র), ইফাদ ফিল্ম ক্লাব পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। যেসব চলচ্চিত্রে জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন সেগুলো হলো : কি যে করি (১৯৭৬), অশিক্ষিত (১৯৭৮),বড় ভালো লোক ছিল (১৯৮২), চন্দ্রনাথ (১৯৮৪), যোগাযোগ (১৯৮৮), আজীবন সম্মাননা ২০১৩ ও মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা -২০১৪।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে