,

প্রেমিকাকে লজ্জার হাত থেকে বাঁচালেন টাইগার

news-image

বিনোদন ডেস্ক : গতকাল রোববার রাতে মুম্বাইয়ের সেন্ট রেজিস হোটেলে অনুষ্ঠিত হয় ‘ল্যাকমে ফ্যাশন উইক-২০১৭’ এর সমাপনী আয়োজন। বলিউডের প্রসিদ্ধ ডিজাইনার মনীশ মালহোত্রার জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পর্দা নামে। এতে উপস্থিত হয়েছিলেন টাইগার শ্রফ, কারিশমা কাপুর, দিশা পাটানি, অমৃতা আরোরা, নেহা ধুপিয়া, শ্রীদেবীসহ বলিউডের প্রথম সারির তারকারা।

অনুষ্ঠানে র‌্যাম্পে সবাই আলো ছড়ালেও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে গিয়েও বেঁচে যান দিশা পাটানি। আর তাকে এ পরিস্থিতি থেকে বাঁচিয়েছেন তার কথিত প্রেমিক টাইগার শ্রফ। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ফ্যাশন শোয়ের রানওয়েতে আসেন টাইগার শ্রফ। ফটোসাংবাদিকদের ক্যামেরার সামনে পোজ দিয়ে ফিরছিলেন তিনি। এরপরই র‌্যাম্পে হাঁটার প্রস্তুতি নিচ্ছিলেন দিশা পাটানি। কিন্তু দিশাকে র‌্যাম্পে হাঁটতে বারণ করেন টাইগার। কারণ র‌্যাম্পের রানওয়ে পুরোটাই ছিল কাঁচের তৈরি। অন্যদিকে দিশার পরনে ছিল খুব স্বল্প পোশাক। এতে পোশাক বিভ্রাটে পড়তে পারতেন এ অভিনেত্রী। পরবর্তীতে র‌্যাম্পে না হেঁটে রানওয়ের পাশে ফটো সাংবাদিকদের ক্যামেরার সামনে পোজ দেন দিশা।

বলিপাড়ায় অনেকদিন ধরেই টাইগার-দিশার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও বিষয়টি শুরু থেকেই অস্বীকার করে আসছেন এ জুটি। তবে এবার রিল লাইফে বাঘি-টু সিনেমায় জুটি বাঁধছেন তারা। সিনেমাটি পরিচালনা করছেন কোরিওগ্রাফার-পরিচালক আহমেদ খান। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে