,

নিষিদ্ধ নিপুণের ‘ধূসর কুয়াশা’

news-image

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র নির্মাতা উত্তম আকাশ নির্মাণ করেছেন ‘ধূসর কুয়াশা’ নামের চলচ্চিত্র। এ সিনেমায় চিত্রনায়িকা নিপুণ ও পুষ্পিতা পপির বিপরীতে অভিনয় করেছেন নবাগত মুন্না। শুটিং শেষে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। সেন্সরে প্রদর্শিত হলে সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি নিষিদ্ধ করেছেন বলে সেন্সর বোর্ড সূত্র রাইজিংবিডিকে জানিয়েছেন।

এ প্রসঙ্গে সেন্সর সূত্রটি রাইজিংবিডিকে বলেন, ‘‘ধূসর কুয়াশা’ সিনেমাটি সেন্সর বোর্ডের সদস্যরা ২ আগস্ট দেখেছেন। এ সিনেমায় পুলিশকে বিভিন্নভাবে ছোট করায় সেন্সর বোর্ড সিনেমাটি নিষিদ্ধ করেছে।’’

চলতি বছরের ১৬ মার্চ থেকে আফতাব নগরে সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একটানা এর দৃশ্যায়ন করা হয়। ‘ধূসর কুয়াশা’ সিনেমায় মোট পাঁচটি গান রয়েছে। এর মধ্যে একটি আইটেম গানও রয়েছে।

নিপুণের পরবর্তী সিনেমা ‘লাভ ২০১৭’। জি সরকার পরিচালিত এ সিনেমায় নিপুণের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান। তবে সিনেমাটির শুটিং আপাতত বন্ধ রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে