,

‘তোর প্রেমেতে অন্ধ’ ইউটিউবে সোপার হিট (ভিডিও)

news-image

ইউটিউবের ভিউতে এক কোটি দর্শক ছাড়িয়েছে সত্তা সিনেমার ‘তোর প্রেমেতে অন্ধ’ শিরোনমের গানটি। গত ৭ই এপ্রিল মুক্তি পায় হাসিবুর রেজা কল্লোল নির্মিত সিনেমা ‘সত্তা’। ছবিতে জেমসের গাওয়া ‘তোর প্রেমেতে অন্ধ’ গানটি ১ কোটিবারেরও বেশি দেখা হয়েছে। গতকাল রাতে গানটি ইউটিউবে এক কোটির বেশি দর্শক ছুঁয়েছে। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। এবারই প্রথম বাপ্পা মজুমদারের করা কোনো গান ইউটিউবে ১ কোটিবারের বেশি দেখা হলো। ‘তোর প্রেমেতে অন্ধ’ গানটি মাত্র চার মাসে এই রেকর্ড করেছে। এত অল্প সময়ে আমাদের চলচ্চিত্রের আর কোনো গানে তা সম্ভব হয়নি। সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ‘সত্তা’। ছবির সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।

গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মমতাজ, জেমস, সামিনা চৌধুরী, মিলা, কনা, সুমী শবনম ও বাপ্পা মজুমদার। ‘তোর প্রেমেতে অন্ধ’ গানটির কথা লিখেছেন সোহানী হোসেন। ছবিটি মুক্তির পর থেকে বিভিন্নমহল থেকে প্রশংসা পায় এর নির্মাতা-কলাকুশলীরা। সিনেমাটি হলে দেখতে গিয়েছেন যেমন সাধারণ মানুষ, তেমনি গিয়েছিলেন মন্ত্রী এবং সমাজের উচ্চ পর্যায়ের মানুষও। শাকিব খান-পাওলি দাম ছাড়াও এ ছবিতে আরো অভিনয় করছেন শিমুল খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, নাসরিন, রিনা খান, ডন ও কাবিলা। সত্তা’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। চিত্রগ্রহণ করেছেন টিডব্লিউ সৈনিক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে