সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কমলাপুরে টিকিট প্রত্যাশীদের সারি গিয়ে ঠেকেছে রাস্তায়

news-image

নিউজ ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে টিকিট বিক্রির চতুর্থ দিনে কমলাপুর রেল স্টেশনে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদ ছুটি শুরু হওয়ার আগের দুইদিন বুধবার ও বৃহস্পতিবারের টিকিট চাহিদা বেশি থাকায় রাত থেকেই স্টেশনে যাত্রীরা ভিড় শুরু করেন।

সোমবার সকাল ৮টা থেকে কমলাপুর স্টেশনের তেইশটি কাউন্টার থেকে একসঙ্গে টিকিট বিক্রি শুরু হয়।

এদিন দেয়া হচ্ছে ৩০ আগস্ট (বুধবার) ঈদযাত্রার অগ্রিম টিকিট। প্রতিটি কাউন্টারের সামনে আঁকাবাঁকা দীর্ঘ লাইন। লাইন টার্মিনাল ভবন ছাড়িয়ে স্টেশনের প্রবেশপথ পর্যন্ত গিয়ে ঠেকেছে।

এবার কোরবানির ঈদে তিন দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর থেকে।

তবে ঈদে ট্রেনের আগাম টিকিটের জন্য রোববার থেকেই শুরু হয় হাহাকার। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও অনেকেই টিকিট ছাড়াই বাড়ি ফিরেছেন।

আবার অনেকেই লাইনেই থেকে গেছেন, পরের দিনের টিকিট সংগ্রহের জন্য। দীর্ঘ কষ্টের পরও চাহিদামাফিক টিকিট না পাওয়ায় হতাশার ছাপ ছিল অনেকের চোখে-মুখে।

রোববার কমলাপুর রেলস্টেশনে এমন দৃশ্য দেখা যায়। ওইদিন সকাল ৮টা থেকে ২৩টি কাউন্টারে ২৯ আগস্টের টিকিট দেয়া হয়।

এদিকে এসি টিকিট না পাওয়া নিয়ে যাত্রীদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, এসি টিকিট কম এবং বিভিন্ন স্টেশনের কোটা থাকায় সবাইকে এসি টিকিট দেয়া সম্ভব হয় না।

সোমবার বিক্রি হচ্ছে ৩০ আগস্টের টিকিট; আর মঙ্গলবার বিক্রি হবে ৩১ আগস্টের টিকিট।

বিআরটিসির ঈদ স্পেশাল ২৯ আগস্ট : এদিকে তথ্য বিবরণীতে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি আগামী ২৯ আগস্ট ঈদ স্পেশাল সার্ভিস চালু করবে। চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ২৩ আগস্ট ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতল বাস ডিপো এবং গাজীপুর বাস ডিপো, নারায়ণগঞ্জ বাস ডিপো ও গুলিস্তানের ফুলবাড়িয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে টিকিট বিক্রি করা হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা